যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ১৪তম

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ১৪তম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনে দেশে জনসচেতনতার পাশাপাশি মানুষের চেষ্টা ও সামর্থ্য বেড়েছে। ২০১৯ সালে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে ৪৪ হাজার ৩শ’ ৩৮ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

সম্প্রতি বিবিআর আয়োজিত শীর্ষক এক ওয়েবিনারে এ তথ্য জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ও ব্যুরো অব বিজনেস রিসার্চের (বিবিআর) সভাপতি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

তিনি বলেন, এ বছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা আট হাজার ১শ’ ২২ জন। দেশটিতে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৪ তম।

চবি অধ্যাপক ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এ ওয়েবিনার। এসময় যুক্তরাষ্ট্রের ম্যাকনিস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম মতিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য ও বিস্তারিত গাইডলাইন তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *