নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিলো ডজন খানেক দেশ

নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিলো ডজন খানেক দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যে কোনও মুহূর্তে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসতে পারে-পশ্চিমা শক্তিধর দেশগুলো থেকে এমন হুঁশিয়ারি পেয়ে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। নাগরিকদের ফিরে আসতে বলা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি আছে।

যদিও আক্রমণের ইচ্ছে থাকার কথা অস্বীকার করছে মস্কো, কিন্তু ইউক্রেনের সীমান্তে এরইমধ্যে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে দেশটি। রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন আক্রমণের চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন আক্রমণের যে হুঁশিয়ারি দেয়া হচ্ছে তা আতঙ্ক তৈরি করতে পারে, এই আতঙ্ককে তিনি “শত্রুদের প্রিয় বন্ধু” বলে আখ্যা দিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যেকোনো সময় আক্রমণ হতে পারে, আকাশ থেকে বোমা মেরে আক্রমণ শুরু হতে পারে। রাশিয়া এই ধরনের অভিযোগকে “উষ্কানিমূলক অনুমান” বলে চিহ্নিত করছে।

অগুরুত্বপূর্ণ কর্মীদের ইউক্রেনের রাজধানী কিয়েভের মার্কিন দূতাবাস ছাড়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে, রবিবার থেকে কনস্যুলার সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যদিও জরুরি অবস্থা বিবেচনায় ‘পশ্চিমের শহর লিভিভে ছোট পরিসরে’ কনস্যুলার সার্ভিস চালু রাখা হবে।

কানাডার গণমাধ্যমের খবর মতে, কানাডাও দূতাবাস কর্মীদের লিভিভে সরিয়ে আনছে, এই শহরটির সীমান্ত পোল্যান্ডের সাথে। ইউক্রেনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স টুইটে লিখেছেন, তিনি ও ‘কোর টিম’ অর্থ্যাৎ একান্ত যাদের প্রয়োজন তারাই কিয়েভে অবস্থান করছেন।

রাশিয়া নিজেরাও কিছু পরিবর্তন আনছে, ‘কিয়েভ শাসক বা তৃতীয় কোনও দেশের উষ্কানি’র জন্য তারা ইউক্রেনে নিজেদের কূটনীতিবিদদের যতটা প্রয়োজন ততজন স্টাফ রাখবে।

ইউক্রেনের বাইরে ইউক্রেনিয়ান সৈনিকদের প্রশিক্ষন দেয়া ১৫০ জনের একটি বাহিনী যুক্তরাষ্ট্র সরিয়ে আনছে, তারা বলছে বাড়তি সতর্কতা হিসেবেই এই উদ্যোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *