দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ে শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না নাকানো এরিকো। বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

হাইকোর্টের রায় বাতিল করে রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ।

গত ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেওয়ার জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।

গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ পরবর্তী দুই সপ্তাহ জাপানি মায়ের কাছে দুই সন্তান থাকার নির্দেশ দেন। তবে রোজ সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন বলে আদালত আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *