আমি সফল, তার পরও সমালোচনা হবে : সিইসি

আমি সফল, তার পরও সমালোচনা হবে : সিইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজেকে সফল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমি মনে করি, আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। ‘

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য।

কোনো রকমের কারো কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। সমালোচনা হবে, ভালোমন্দ বলবে। এটা স্বভাবিক, এ দেশের কালচার অনুযায়ী স্বাভাবিক। ‘

নিজেকে সফল মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমি মনে করি আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি। ‘

সিইসি বলেন, সব নির্বাচন সুষ্ঠু হয়েছে, এমন নয়। মারামারি হয়েছে, কোথাও ব্যালট ছিনতাই হয়েছে আবার ধরা পড়েছে। নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। তাই সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে, এটা ঠিক না।

তিনি আরো বলেন, শীতের দিনে রোদের মধ্যে নারী-পুরুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে, ৭০ শতাংশ ভোট দিচ্ছে, ইভিএমে ৭০ শতাংশ ভোট দিচ্ছে। এর চেয়ে সফল নির্বাচন আর কী হতে পারে।

ইসিসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, অন্য নির্বাচন কমিশনারসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *