দেশে এলো মেট্রোরেলের অষ্টম চালান

দেশে এলো মেট্রোরেলের অষ্টম চালান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিনের একটি চালান।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ জাহাজটি নোঙর করে। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিনের বরাতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে আটটি বগি ও চারটি ইঞ্জিন নিয়ে ছেড়ে আসে জাহাজটি।

শেখ ফখর উদ্দিন জানান, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। দুপুর থেকে এগুলোর খালাস প্রক্রিয়া শুরু হবে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১,৯৮৫ কোটি টাকা ব্যয়ে।

এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *