২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সরাসরি ক্লাস

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সরাসরি ক্লাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস। শুধু প্রথম বর্ষ নয়, সকল বর্ষের শিক্ষার্থীদেরই শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য জানিয়েছেন।

তবে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষা চলবে, এছাড়া অফিসও এসময় খোলা থাকবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে শুধু প্রথম বর্ষের শ্রেণি পাঠদান শুরুর কথা জানানো হয়েছিল।

ওইসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে ২২ তারিখ থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে। বাকি বর্ষগুলোর সশরীরে ক্লাস ধীরে ধীরে পরিস্থিতি বুঝে চালু হবে। প্রকাশিত রুটিনের পরীক্ষা চলমান রয়েছে সেভাবেই চলতে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *