কিয়েভে হামলায় প্রস্তুত রাশিয়া

কিয়েভে হামলায় প্রস্তুত রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর এবং কিয়েভের এসব স্থাপনার কাছে যারা বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিয়ে এগিয়ে আসার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল। রাশিয়ার সামরিক বহরের এই গতিপথ পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব। এই বিশাল সামরিক বহর এগিয়ে আসার পথে আরও বেশি শক্তি সঞ্চয় করে ৬৪ কিলোমিটার দীর্ঘ হয়েছে। খবর বিবিসির।

কিয়েভ শহরের অনেকে আশঙ্কা করছেন রাশিয়ার সৈন্যরা মধ্যযুগীয় কায়দায় শহরকে অবরোধ করে রাখবে। শহরের বাসিন্দাদের জন্য খাদ্য, পানি এবং জরুরি সরবরাহ বন্ধের আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *