গেঁড়াকলে পুতিন, নাভালনির পোয়াবারো

গেঁড়াকলে পুতিন, নাভালনির পোয়াবারো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি অ্যালেক্সি নাভালনি ইউক্রেইনে হামলার বিরুদ্ধে রাশিয়া ও অন্যত্র দৈনিক বিক্ষোভের ডাক দিয়েছেন।

বিষপ্রয়োগে ‘হত্যাচেষ্টা’র হাত থেকে বাঁচার পর গত এক বছর ধরেই কারাগারে আছেন পুতিনবিরোধী এই নেতা; সেই ‘হত্যাচেষ্টার’ জন্য ক্রেমলিনকে দায়ীও করেছিলেন তিনি।

“রাশিয়া শান্তির দেশ হতে চায়। কিন্তু অল্প কিছু মানুষই এখন আমাদের তেমন কিছু (শান্তির দেশ) বলবে,” মস্কোর পূর্ব দিকে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে টুইটারে এমনটাই লিখেছেন নাভালনি।

তিনি বলেন, রাশিয়ানদের ‘ভীরু, চুপচাপ দেশের মানুষ’ হওয়া উচিত নয় যারা ‘যুদ্ধ খেয়াল না করার ভান করে’।

“এটা একুশ শতকের তৃতীয় দশক। আর আমরা খবরে দেখছি মানুষ ট্যাংকে পুড়ছে, ঘরে বোমা পড়ছে। টিভিতে আমরা একটি পরমাণু যুদ্ধ শুরুর সত্যিকারের হুমকি দেখছি,” বলেছেন তিনি।

নাভালনির যুদ্ধবিরোধী অবস্থান খুব দ্রুতই তাকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করে তুলছে। বিশেষত পরিস্থিতি যখন এমন যে, একটি নির্বাক ভাস্কর্যকে পর্যন্ত রাশিয়ার ক্ষমতার চেয়ারে মেনে নিতে প্রস্তুত পশ্চিমা বিশ্ব। তবে নাভালনির যুদ্ধবিরোধী অবস্থান কতটা নৈতিক আর কতটা রাজনৈতিক তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

বিবিসি জানিয়েছে, গত মাস থেকে নতুন কিছু অভিযোগের ওপর নাভালনির বিচার শুরু হয়েছে; দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ডের মেয়াদ আরও এক দশক বা তারও বেশি বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *