এবার মিশন ওডিআই : অনুশীলনে মাশরাফিরা

এবার মিশন ওডিআই : অনুশীলনে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক  ● আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যেই ওয়ানডে দলের অন্য ৪ খেলোয়াড় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও শুভাগত হোম শ্রীলঙ্কায় পৌঁছেছেন।

মুশফিকুর-সাকিব-তামিমরা যখন কলম্বোর পি সারা ওভালে শততম টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নামে। তখন প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে দলের ৫ ক্রিকেটারসহ টেস্ট স্কোয়াডের ২ ক্রিকেটার অনুশীলন করেছেন।

গতকাল পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের তত্ত্বাবধানে মাশরাফি, তাসকিন, রুবেল, মাহমুদউল্লাহ, সোহান, শুভাগত ও সানজামুল অনুশীলন করেছেন। স্টেডিয়ামের নেটে তারা প্রায় ঘণ্টা দেড়েক স্কিল অনুশীলন করে কাটিয়েছেন। আজ বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন পর্ব রয়েছে।
আগামী ২২ মার্চ ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে অংশ নিতে এরই মধ্যে সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু শ্রীলংকায় পৌঁছেছেন।

২৫, ২৮ মার্চ ডাম্বুলায় এবং ১ এপ্রিলে কলম্বোতে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোতে ২টি টি-টোয়োন্টি খেলে ৭ এপ্রিল দেশের উদ্দেশে বিমানে চড়বে মাশরাফিরা।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *