নবীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ দোকান

নবীনগরে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ দোকান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, রাত ১২টার সলিমগঞ্জ বাজারের পশ্চিম-দক্ষিণ দিকে ফুল মিয়ার কনফেকশনারি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোবাইল ও ইলেকট্রনিক দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন কাজ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *