রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নয় হাজার ৩২০ পিস ইয়াবা, ৪০ গ্রাম ১৪৯ পুরিয়া হেরোইন, চার কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ২৪ বোতল এক লিটার দেশি মদ, পাঁচটি ইনজেকশন ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *