চট্টগ্রামে হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রামে হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট কাজ করছে।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন।

তিনি বলেন, হর্কাস মার্কেটে আগুনের সংবাদ আমরা পাই রাত সাড়ে নয়টার দিকে। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও (রাত সোয়া দশটা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *