শরীয়তপুরে আগুন পুড়ল ৭ দোকান

শরীয়তপুরে আগুন পুড়ল ৭ দোকান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আগুনে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন চারজন।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের ডামুড্যা স্টেশনের টিম লিডার মো. বাবুল মিয়া।

আগুনে কালাচান মৃধার মুদি দোকান, আলমগীর হোসেনের মোটর গ্যারেজ, রাকিবের খাবার হোটেল, ফারুক হোসেনের ডেকোরেটর দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়।

এ ঘটনায় আহতরা হলেন— ব্যবসায়ী কালাচান মৃধা (৬৫), আমিনুল (১৪) তামিম (১৬), রাকিব (২৫)। তাদের ডামুড্যা ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখে হোটেলের ভেতরে থাকা রাকিব হোসেন বের হয়ে লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় তারা দ্রুত স্থানীয় ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ ছাড়া স্থানীয়রা বালতি নিয়ে আগুন নেভাতে কাজে নামে। তার পর ডামুড্যা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে স্থানীয়রা একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাত দোকানই পুড়ে অঙ্গার হয়ে যায় এবং দোকানের ভেতরে থাকা চার আহত হন।

ডামুড্যা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তবে ধারণা করছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *