রংপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি ভাবনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

বড় দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও বাসের এক যাত্রী মারা যান। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *