রুশ হামলায় কিয়েভে নিহত ২২২

রুশ হামলায় কিয়েভে নিহত ২২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো চলছে দেশ দুইটির লড়াই। এতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে কিয়েভের শহর কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে রুশ হামলার পর এখন পর্যন্ত শুধু কিয়েভেই ২২২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬০ জন বেসামরিক এবং চারজন শিশু।

শহর প্রশাসন এক বিবৃতিতে বলেছে, রুশ হামলায় এই শহরে আহত হয়েছে ৮৮৯ জন। যার মধ্যে ২৪১ জন বেসামরিক।

এছাড়া ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে। তবে এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *