খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১

খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালিশপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৬।

শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত জানাননি তিনি। এ নিয়ে দুপুরে প্রেস ব্রিফিং করবে র‌্যাব।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০ জনকে আটক করা হয়। এ ছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *