তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। খবর আলজাজিরার।

মোরোগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিম বলেন, মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার-ইস-সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার পর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। সড়কে সকলকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।

তানজানিয়াতে মাঝে মাঝেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালে দ্রুতগতির একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৩২ জনই ছিল শিশু। দু’বছর আগে একটি কোচ ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।

২০০৬ সালেও ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিল দেশটিতে। ২৬ সিটের একটি বাস ৭৪ যাত্রী নিয়ে নিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ৫৪ জন নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *