রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।

রবিবার (২০ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (২১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৮ হাজার ৬৩১ পিস ইয়াবা, ১৮.৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৭০ গ্রাম ১০১ পুরিয়া গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল ও ২৪টি কাঁচের বোতলের বিয়ার জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *