`সিলেটে আল্লামা মাসঊদকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা’

`সিলেটে আল্লামা মাসঊদকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা’

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমকে স্বাগত জানােনোর জন্য একদল আলেমকে নিয়ে সিলেটের দিকে যাত্রা করছেন বলে জানিয়েছেন ইকরা বাংলাদেশ নবীগঞ্জ শাখার প্রিন্সিপাল ও জমিয়তুল উলামা হবিগঞ্জের আহ্বায়ক মাওলানা মুজাহিদ আলী। তিনি বলেন, আমরা উন্মুখ হয়ে আছি। হযরতকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।
কী হবে কাউন্সিলে জানতে চাইলে তিনি বলেন, কাউন্সিল তো সবার পরামর্শ অনুযায়ী হবে। এ বিষয়ে হযরত যা সিদ্ধান্ত দেবেন তা-ই হবে। তবে সিলেটে আমরা কার্যকর একটা কমিটি আশা করছি। সিলেট জেলা ও মহানগরে ভালো ও কার্যকর কমিটি হলে আশপাশের জেলা ও উপজেলাতেও কাজ ছড়িয়ে পড়বে এবং প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০ মার্চ ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা তহরুল হক জকিগঞ্জী জানিয়েছেন, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জকিগঞ্জী বলেন, মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হবে কাউন্সিল। এতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহীম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখবে, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা কারী শামসুল হক, মাওলানা মুজাহিদ আলী, মাওলানা আবদুল করীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদিস মাওলানা আবদুর রউফ ও প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *