নিজস্ব প্রতিবেদক ● জঙ্গি সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা থেকে ৫ জনকে আটক করেছে র্যাব-১০-এর একটি দল। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।প্রসঙ্গত, চট্টগ্রামের ছায়ানীড়ে জঙ্গি অভিযানের পর সারাদেশেই সতর্কতামূলক অনেক ধরপাকর চলছে।
র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদের সঙ্গে আশকোনার হামলাকারীর যোগাযোগ ছিলা কিনা তা জানার চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
patheo24/mr


