পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী দেশে আর কোনও দিন তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার হবে না।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি বলে বেড়াচ্ছে নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোনও তত্তাবোধক সরকার হবে না। নির্বাচন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন। সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের বিষয়।”
হাছান মাহমুদ আরও বলেন, “নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। তাই আগামী নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না সেটি বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না।”
এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামীলগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
সম্মেলনে আব্দুল মালেককে সভাপতি ও সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


