রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আটকের সময় তাদের হেফাজত থেকে ১৯ হাজার ৭২৪ পিস ইয়াবা, ৬০ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৪২৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *