পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
বুধবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে ৯ হাজার ৪৯৩ পিস ইয়াবা, ১৩৪ কেজি ১০০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল, ৪৫৩ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশিয় মদ ও ০.৭৫ গ্রাম আইস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।


