মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেপ্তাররা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রোববার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৯৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম গাঁজা, ৪৫০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম আইস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে। একই অপরাধে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৪৯টি মামলা দেয় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *