মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা দিতে না পাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে সিমা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার ঝুলন্ত মরদেহ তার বসতবাড়ি উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রাম থেকে উদ্ধার করেছে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিমা ওই এলাকার খালেক আকন্দের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সিমা। কলেজের এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়েন। সিমার বাবা হতদরিদ্র দিনমজুরের কাজ করায় প্রাইভেটের টাকা দিতে কিছুদিন দেরি হওয়ায় শনিবার সকালে ওই টাকা নিয়ে সিমার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের চালের রুয়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সিমার মা বলেন, আমাদের অভাবের সংসার তবুও মেয়েকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করেছি। কষ্ট করে প্রাইভেটের ৫০০ টাকা জোগার করে দিয়েছি। বাকী প্রাইভেটের টাকার জন্য আমার সঙ্গে একটু মনোমালিন্য হয়। এরপর মেয়েটি কলেজে না গিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে।

তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান বলেন, সীমা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আর কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন সেটা আমার জানা নেই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে যতোটুকু জেনেছি সেটা হলো প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হওয়ার কারণে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *