মাদরাসায় যাওয়ার পথে লাশ হলো ‘মরিয়ম’

মাদরাসায় যাওয়ার পথে লাশ হলো ‘মরিয়ম’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরের শ্রীবরদীতে অ্যাম্বুল্যান্সচাপায় মরিয়ম নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার শহরের মথুরাদী এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন শিশু আহত হয়েছে।

জানা যায়, সকাল ১০টার দিকে পৌর শহরের মথুরাদী এলাকার রাস্তা দিয়ে হেঁটে মাদরাসায় যাচ্ছিল শিশুরা।

এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি তাদেরকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মরিয়ম, মাইমুনা, মিম ও মাসুমা। তাদের মধ্যে মরিয়মকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, ওই শিশুর অভিভাবকরা ফিরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *