রাজধানীতে ৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

রাজধানীতে ৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামতের জন্য সোমবার সকাল থেকে ছয় ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএসের পাইপ লাইনে জরুরি মেরামত কাজ চলবে। তাই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তবে কোন কোন এলাকায় গ্যাসের সমস্যা হতে পারে সে বিষয়ে তিতাসের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *