পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী তথা পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা নেওয়া হবে না। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার, ২১ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে তুলে দেওয়া হবে সব ধরনের পরীক্ষা। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।


