কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এবার তাসকিনের ঘরে আলো করে এসেছে এক কন্যা সন্তান।

এই খবর তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এই আনন্দটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি সুন্দর এক কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন!’

২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার বাবা হন এই পেস তারকা। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

এদিকে, দুই টেস্টের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা শুরু হবে। কিন্তু চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না তাসকিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট খেলবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *