হায়দরাবাদে মুসলিম নারীকে বিয়ে করায় হিন্দু তরুণকে হত্যার অভিযোগ

হায়দরাবাদে মুসলিম নারীকে বিয়ে করায় হিন্দু তরুণকে হত্যার অভিযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের হায়দরাবাদে প্রেম করে মুসলিম নারীকে বিয়ে করায় নাগরাজু নামের এক হিন্দু তরুণকে হত্যার অভিযোগ ওঠেছে। জানা গেছে, আসরিন সুলতানা নামের ওই নারীর ভাই এ ঘটনা ঘটিয়েছেন। এরই মধ্যে তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

আসরিন জানিয়েছেন, বিয়ের আগে ভাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দু’বার গলায় ফাঁস দিয়ে আমাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। বাঁচার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে হায়দরাবাদে এসে আমরা বিয়ে করি। সিম কার্ডও পাল্টে ফেলেছিলাম, যাতে পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত অর্থাৎ আসরিনের ভাই ভেবেছিল অন্য ধর্মের যে তরুণকে বিয়ে করেছে বোন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে।

তবে নাগরাজুর মৃত্যু কীভাবে হলো সেই বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে বাইক থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয় তাকে। তারপর লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারা হয়। শেষে ছুরি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতেই তার মৃত্যু হয়।

অন্য ধর্মে বিয়ে করার ফলে সম্মান রক্ষার্থে খুনের ঘটনা সাধারণত উত্তর ভারতেই দেখা যেত। দক্ষিণ ভারতে ধরনের ঘটনা প্রায় ঘটে না বললেই চলে। এদিকে পরিস্থিতি দেখে হিন্দু-মুসলিম বিভেদ উসকে দিয়ে পথে নেমেছে ক্ষমতাসীন বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *