নোয়াখালীতে ৪৫ জামায়াত নেতাকর্মী আটক

নোয়াখালীতে ৪৫ জামায়াত নেতাকর্মী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীতে সরকার বিরোধী গোপন সভা থেকে ৪৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমি স্কুল থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার বিরোধী গোপন সভা থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে, সরকার বিরোধী ক্ষতিকারক বেআইনী কার্যকলাপের প্রস্তুতিমূলক অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে আরও অনুসন্ধানসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *