অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। ফলে বছরওয়ারি হিসেবে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১ শতাংশ।

 

Related Articles