ফুলবাড়ীতে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি

ফুলবাড়ীতে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে গত পাঁচ দিন ধরে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ফুলবাড়ী সদর ইউনিয়নের রিকশাচালক আব্দুল খালেক, নাওডাঙ্গা ইউনিয়নের ভ্যান চালক হাক্কু মিয়া ও কৃষি শ্রমিক আব্দুল জলিল বলেন, ‘কয়েক দিন থেকে শীত আর খুব ঠান্ডা পড়েছে ঘর থাকি বের হওয়া যায় না বাহে। হামাক তো বের হওয়া লাগবে না বের হইলে খামোকি বউ ছাওয়াক কি খাওয়ামো তাই বের হইলাম। এলাও ভাড়া পাইনাই। রাস্তাত মানুষ নাই, ভাড়া হবে কেমনে। তাই বসি আছি। বাজার খরচ না নিয়ে যেতে পারলে ছাওয়া পাওয়া না খায়া থাকপে।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামান্য শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

Related Articles