পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।
আহত যুবককে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফাহাদ নামের এক যুবক জানান, মোটরসাইকেলে থাকা তিন যুবক জেলার বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় চৌবাড়ি মোড়ের একটি গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা যায়।
আরেকজনকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


