প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এলডিপির ২৩ প্রস্তাব

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এলডিপির ২৩ প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে শনিবার প্রথম বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে দলের পক্ষ থেকে ২৩টি প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রস্তাবগুলো সম্পর্কে অলি আহমেদ বলেন, বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন, প্রস্তাবে সেগুলো রয়েছে।

তিনি বলেন, ‘আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেয়া হয়েছে।’

Related Articles