ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন।

Related Articles