পাথেয় টোয়েন্টিফোর ডটকম :সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
দূর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দেয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল এখন স্বাভাবিক এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হচ্ছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।


