আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিলেন প্রধান উপদেষ্টা

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিলেন প্রধান উপদেষ্টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন ।

বৃহস্পতিবার রাতে এ বক্তৃতা দেন নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিলেন ড. ইউনূস

এ দিন সন্ধ্যায় আল-আজহার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালামা দাউদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো পৌঁছান। মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। তিনি ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণ করে তরুণদের দক্ষ করে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলমুখী সংযোগ গড়ে তোলার এবং সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করেছেন।

এছাড়া কায়রোতে পৌঁছার পর বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির।

বৃহস্পতিবার ডি-৮ সম্মেলনের ফাঁকে কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদের সঙ্গে বৈঠক করেন।

Related Articles