সৌদিতে চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ রোববার

সৌদিতে চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ রোববার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হয়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয় সৌদি আরব।

দুই পবিত্র মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইমের তথ্য মতে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

Related Articles