বাংলাদেশ-ভারতের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত

বাংলাদেশ-ভারতের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার ভোর ৬টা থেকে অন্তত দুই ঘণ্টার তুমুল বৃষ্টিতে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশটির দক্ষিণাঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। এদিন সকালে মানুষের কর্মব্যস্ততা না থাকায় রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু বিভিন্ন কাজে যারা ঘর থেকে বের হয়েছিলেন তারা চরম ভোগান্তির মুখোমুখি হয়েছিলেন।

আবহাওয়া অফিস বলছে, এই তুমুল বৃষ্টিপাত ভারতের কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হয়েছে।

গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশের মোট আটটি আবহাওয়া স্টেশনে ভারী এবং আটটি স্টেশনে অতিভারী বৃষ্টিপাত হয়েছে।

অতিভারী বৃষ্টিপাত হওয়া এলাকাগুলোর মাঝে আছে টাঙ্গাইল, রাজশাহী, রিরাজগঞ্জের বাঘাবাড়ী, কক্সবাজার, সন্দ্বীপ, কুতুবদিয়া এবং কুষ্টিয়া (কুমারখালী)।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তুমুল বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানে সতর্কবার্তাও দেখানো হয়েছে।

ঢাকাসহ সারা দেশের চিত্র
সকাল থেকে টানা বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন ব্যবহারকারীরা।

শামীমা সুলতানা নামে একজন ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘উন্নয়নের জোয়ারে, জলে ডোবা শহরে, ময়লা ফেলি আহারে যেথা ইচ্ছে সেথারে।’

ঢাকা ওয়াসা বা ‘নগরপিতারা’ এখন কোথায়? সে প্রশ্ন তুলেছেন তিনি।

তার মতো আরও অনেক ফেইসবুক ব্যবহারকারী ঢাকার এই পানিবন্দী অবস্থার জন্য অনুন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ন, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাকে দুষছেন।

ফেইসবুকের একটি ট্র্যাফিক গ্রুপে আরবাজ শাহবাজী নামক একজন ব্যক্তি মন্তব্য করেছেন যে মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁও, পুরোটা জ্যাম। ‘আর, ধানমন্ডি ২৭-এ কোমর সমান পানি। জায়গায় জায়গায় গারির স্টার্ট অফ হয়ে দাঁড়িয়ে আছে।’

শুক্রবার দুপুর ২টার সময় মনোয়ার হোসেন নামক আরেকজন ফেইসবুক ব্যবহারকারী ফকিরাপুল থেকে কাকরাইল যাওয়ার পথের একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, সড়কে প্রায় কোমর সমান ময়লা পানি। মানুষ সেই পানিতে ভিজে ভিজেই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। কেউ কেউ ময়লা পানি এড়িয়ে চলার চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না।

মনোয়ার হোসেন নিজে রিকশায় ছিলেন এবং দেখা যাচ্ছে যে রিকশাওয়ালাকে রিকশা পায়ে হেঁটে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে এবং পানি রিকশার দুই চাকার উপরে উঠে গেছে।

তিনি তার ওই পোস্টের ক্যাপশনে কটাক্ষ করে লিখেছেন, ‘ঢাকায় আবিষ্কৃত নতুন খাল!’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাবাসীর এই ভোগান্তি সহসা কমছে না। কারণ আগামী ২৪ ঘণ্টা ঢাকাসহ সারাদেশে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এক্ষেত্রে এটি একটানা না হয়ে থেমে থেমে মাঝারি থেকে অতভারী বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো মাত্র এক মিলিমিটার। কিন্তু এদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা, এই তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

হঠাৎ এত বৃষ্টিপাতেই ঢাকার কারওয়ান বাজার, বনশ্রী, বাড্ডা, হাতিরঝিল, ধানমন্ডি, লালমাটিয়া,

Related Articles