পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম আইয়ুব নবী (৪০)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কারারক্ষী মো. হারুনের বরাত দিয়ে তিনি জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকাল ৭টায় অসুস্থ অবস্থায় আইয়ুব নবীকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আইয়ুব নবী টাঙ্গাইলের গোপালপুর থানার হালিম মিয়ার ছেলে। তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


