পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না; বরং তা নৈরাজ্য উসকে দেবে।
গতকাল রোববার ব্লিঙ্কেন এ কথা বলেন। রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলা না চালাতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ফোনালাপে রাফায় ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা হানেবিকে জানিয়ে দিয়েছেন সুলিভান।


