রাজধানীর মধুবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মধুবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাব্বি নামে এক যুবক।

শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে মধুবাগ খেলার মাঠে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরই মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র সুইসগিয়ার।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

Related Articles