পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে হাফিজুর রহমান নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কে একটি টহল টিমের সঙ্গে ডিউটিতে ছিলেন হাফিজুর। এসময় বালুবাহী ১০ চাকার একটি ট্রাক কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাস থকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ মহাসড়কের আলমপুর এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক-বাসের মাঝে চাপা পড়েন হাফিজুর।
বিয়ের বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩২বিয়ের বাস-ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩২
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, গাড়ি দুটি সিগন্যাল ভায়োলেন্ট করেছিল সম্ভবত। এসময় ট্রাক-বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির মাঝে পড়ে দায়িত্বরত অবস্থায় আমাদের হাইওয়ে থানার কনস্টেবল হাফিজুর রহমান মারা গেছেন।


