মালিতে বাস খাদে পড়ে ৩১ জন নিহত

মালিতে বাস খাদে পড়ে ৩১ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেতু থেকে একটি বাস নদীতে পড়ে তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালিতে একটি বাস উল্টে সেতু থেকে নিচে নদীতে পড়ে তলিয়ে যাওয়ায় ৩১ জন নিহত হয়েছেন। বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়।

অন্তত দশজন এই ঘটনায় আহত হয়েছেন।

তাদের মধ্যে কেউ কেউ আবার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *