এক নজরে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট

এক নজরে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন ‍আজ ‍সোমবার (২ জুন)। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে দেশের প্রথম বাজেট পেশ করেন। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট হবে বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রথম বাজেট। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিচে ক্রমানুসারে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট এক নজরে তুলে ধরা হলো। এখানে বাজেটের পরিমাণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

অর্থবছরউপস্থাপকমোট বাজেটবার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
১৯৭২-৭৩তাজউদ্দিন আহমেদ৭৮৬ কোটি টাকা৫০১ কোটি টাকা
১৯৭৩-৭৪তাজউদ্দিন আহমেদ৯৯৫ কোটি টাকা৫২৫ কোটি টাকা
১৯৭৪-৭৫তাজউদ্দিন আহমেদ১,০৮৪ কোটি টাকা৫২৫ কোটি টাকা
১৯৭৫-৭৬ড. আজিজুর রহমান মল্লিক১,৫৪৯ কোটি টাকা৯৫০ কোটি টাকা
১৯৭৬-৭৭মেজর জেনারেল জিয়াউর রহমান১,৯৮৯ কোটি টাকা১,২২২ কোটি টাকা
১৯৭৭-৭৮লেফটেন্যান্ট জেনারেল জিয়া২,১৮৪ কোটি টাকা১,২৭৮ কোটি টাকা
১৯৭৮-৭৯প্রেসিডেন্ট জিয়াউর রহমান২,৪৯৯ কোটি টাকা১,৪৪৬ কোটি টাকা
১৯৭৯-৮০ড. এম এন হুদা৩,৩১৭ কোটি টাকা২,১২৩ কোটি টাকা
১৯৮০-৮১এম সাইফুর রহমান৪,১০৮ কোটি টাকা২,৭০০ কোটি টাকা
১৯৮১-৮২এম সাইফুর রহমান৪,৬৭৭ কোটি টাকা৩,০১৫ কোটি টাকা
১৯৮২-৮৩এ এম এ মুহিত৪,৭৩৮ কোটি টাকা২,৭০০ কোটি টাকা
১৯৮৩-৮৪এ এম এ মুহিত৫,৮৯৬ কোটি টাকা৩,৪৮৩ কোটি টাকা
১৯৮৪-৮৫এম সাইয়েদুজ্জামান৬,৬৯৯ কোটি টাকা৩,৮৯৬ কোটি টাকা
১৯৮৫-৮৬এম সাইয়েদুজ্জামান৭,১৩৮ কোটি টাকা৩,৮২৫ কোটি টাকা
১৯৮৬-৮৭এম সাইয়েদুজ্জামান৮,৫০৪ কোটি টাকা৪,৭৬৪ কোটি টাকা
১৯৮৭-৮৮এম সাইয়েদুজ্জামান৮,৫২৭ কোটি টাকা৫,০৪৬ কোটি টাকা
১৯৮৮-৮৯মেজর জেনারেল মুনিম১০,৫৬৫ কোটি টাকা৫,৩১৫ কোটি টাকা
১৯৮৯-৯০ড. ওয়াহিদুল হক১২,৭০৩ কোটি টাকা৫,৮০৩ কোটি টাকা
১৯৯০-৯১মেজর জেনারেল মুনিম১২,৯৬০ কোটি টাকা৫,৬৬৮ কোটি টাকা
১৯৯১-৯২এম সাইফুর রহমান১৫,৫৮৪ কোটি টাকা৭,৫০০ কোটি টাকা
১৯৯২-৯৩এম সাইফুর রহমান১৭,৬০৭ কোটি টাকা৯,০৫৭ কোটি টাকা
১৯৯৩-৯৪এম সাইফুর রহমান১৯,০৫০ কোটি টাকা৯,৭৫০ কোটি টাকা
১৯৯৪-৯৫এম সাইফুর রহমান২০,৯৪৮ কোটি টাকা১১,০০০ কোটি টাকা
১৯৯৫-৯৬এম সাইফুর রহমান২৩,১৭০ কোটি টাকা১২,১০০ কোটি টাকা
১৯৯৬-৯৭শাহ এ এম এস কিবরিয়া২৪,৬০৩ কোটি টাকা১২,৫০০ কোটি টাকা
১৯৯৭-৯৮শাহ এ এম এস কিবরিয়া২৭,৭৮৬ কোটি টাকা১২,৮০০ কোটি টাকা
১৯৯৮-৯৯শাহ এ এম এস কিবরিয়া২৯,৫৩৭ কোটি টাকা১৩,৬০০ কোটি টাকা
১৯৯৯-২০০০শাহ এ এম এস কিবরিয়া৩৪,২৫২ কোটি টাকা১২,৪৭৭ কোটি টাকা
২০০০-০১শাহ এ এম এস কিবরিয়া৩৮,৫২৪ কোটি টাকা১৭,৫০০ কোটি টাকা
২০০১-০২শাহ এ এম এস কিবরিয়া৪২,৩০৬ কোটি টাকা১৯,০০০ কোটি টাকা
২০০২-০৩এম সাইফুর রহমান৪৪,৮৫৪ কোটি টাকা১৯,২০০ কোটি টাকা
২০০৩-০৪এম সাইফুর রহমান৫১,৯৮০ কোটি টাকা২০,৩০০ কোটি টাকা
২০০৪-০৫এম সাইফুর রহমান৫৭,২৪৮ কোটি টাকা২২,০০০ কোটি টাকা
২০০৫-০৬এম সাইফুর রহমান৬১,০৫৮ কোটি টাকা২৩,৬২৬ কোটি টাকা
২০০৬-০৭এম সাইফুর রহমান৬৯,৭৪০ কোটি টাকা২৬,০০০ কোটি টাকা
২০০৭-০৮মির্জা আজিজুল ইসলাম৯৯,৯৬২ কোটি টাকা২৫,৬০০ কোটি টাকা
২০০৮-০৯মির্জা আজিজুল ইসলাম৯৯,৯৬২ কোটি টাকা২৫,৪০০ কোটি টাকা
২০০৯-১০এ এম এ মুহিত১,১৩,৮১৫ কোটি টাকা২৮,৫০০ কোটি টাকা
২০১০-১১এ এম এ মুহিত১,৩২,১৭০ কোটি টাকা৩৫,১৩০ কোটি টাকা
২০১১-১২এ এম এ মুহিত১,৬১,২১৪ কোটি টাকা৪১,০৮০ কোটি টাকা
২০১২-১৩এ এম এ মুহিত১,৯১,৭৩৮ কোটি টাকা৫২,৩৬৬ কোটি টাকা
২০১৩-১৪এ এম এ মুহিত২,২২,৪৯১ কোটি টাকা৬০,০০০ কোটি টাকা
২০১৪-১৫এ এম এ মুহিত২,৫০,৫৬০ কোটি টাকা৭৫,০০০ কোটি টাকা
২০১৫-১৬এ এম এ মুহিত২,৯৫,১০০ কোটি টাকা৯৩,৮৯৪ কোটি টাকা
২০১৬-১৭এ এম এ মুহিত৩,৪০,৬০৫ কোটি টাকা১,১০,৭০০ কোটি টাকা
২০১৭-১৮এ এম এ মুহিত৪,০০,২৬৬ কোটি টাকা১,৪৮,৩৮১ কোটি টাকা
২০১৮-১৯এ এম এ মুহিত৪,৬৪,৫৭৩ কোটি টাকা১,৭৩,০০০ কোটি টাকা
২০১৯-২০আ হ ম মুস্তফা কামাল৫,২৩,১৯০ কোটি টাকা২,০২,৭২১ কোটি টাকা
২০২০-২১আ হ ম মুস্তফা কামাল৫,৬৮,০০০ কোটি টাকা২,০৫,১৪৫ কোটি টাকা
২০২১-২২আ হ ম মুস্তফা কামাল৬,০৩,৬৮১ কোটি টাকা২,২৫,৩২৪ কোটি টাকা
২০২২-২৩আ হ ম মুস্তফা কামাল৬,৭৮,০৬৪ কোটি টাকা২,৪৬,০৬৬ কোটি টাকা
২০২৩-২৪আ হ ম মুস্তফা কামাল৭,৬১,৭৮৫ কোটি টাকা২,৬৩,০০০ কোটি টাকা
২০২৪-২৫এ এইচ মাহমুদ আলী৭,৯৭,০০০ কোটি টাকা২,৬৫,০০০ কোটি টাকা

সূত্র: বাসস

Related Articles