আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি আফগানিস্তানের কঠোর সমালোচনা করেন। পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) পেজে প্রকাশিত বার্তায় শাহবাজ শরিফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে এমন সময়ে, যখন পাকিস্তানের যুদ্ধবিমান কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ শুরুর ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন এটি তোমাদের এবং আমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’

দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles