নওগাঁয় বাসে আগুন

নওগাঁয় বাসে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

পরে টহল পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করা হবে।’

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, ‘বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

 

সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *