গাজায় জাতিসঙ্ঘের কর্মীরাও নিরাপদ নয় : ইউএনআরডব্লিউএ

গাজায় জাতিসঙ্ঘের কর্মীরাও নিরাপদ নয় : ইউএনআরডব্লিউএ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজায় কোনো ব্যক্তি বা কোনো ঘরই নিরাপদ নয়। ত্রাণকর্মী, চিকিৎসক কিংবা জাতিসঙ্ঘের কর্মী, কেউই নয়। বরং সবাইকেই ইসরাইল তাদের হামলার লক্ষ্যবস্তু করে থাকে।

গাজায় জাতিসঙ্ঘের কর্মীরাও নিরাপদ নয় বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। শনিবার (২৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থাটি জানিয়েছে, গাজায় কোনো ব্যক্তি বা কোনো ঘরই নিরাপদ নয়। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে, ত্রাণকর্মী, চিকিৎসক কিংবা জাতিসঙ্ঘের কর্মী, কেউই ইসরাইলের কাছে নিরাপদ নয়। বরং সবাইকেই ইসরাইল তাদের হামলার লক্ষ্যবস্তু করে থাকে।

এদিকে, গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ‘যদি অতিদ্রুত শিশুদের খাদ্য না পৌঁছানো যায়, তাহলে লক্ষাধিক শিশু কয়েক দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে।’ তারা আরো জানিয়েছে, গত কয়েক দিনে কয়েক শ’ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে।

অফিস আহ্বান করেছে, যেন যেকোনো শর্ত ছাড়াই ইসরাইলি অবরোধ ভেঙে দেয়া হয় এবং ব্যাপকভাবে যেন ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হয়।

সূত্র : আল জাজিরা

Related Articles