পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ, স্কুল ছুটির ঘোষণা

পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ, স্কুল ছুটির ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম:ভারতের পশ্চিমবঙ্গে বইছে তীব্র তাপপ্রবাহ। এই গরমে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া বাকি সব জেলার স্কুলের ছুটি এগিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার। আগামী ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা অধিদপ্তর।

তাপপ্রবাহ পরিস্থিতির কারণে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যচালিত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। এ ছুটি আগামী ৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল।

 

ছুটির আদেশে বলা হয়েছে, ‘স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ২২ এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্যর দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলো এ ঘোষণার বাইরে থাকবে। এই দুই জেলায় বিদ্যমান একাডেমিক সময়সূচি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা (৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করার একদিন পরে রাজ্য সরকারের তরফ থেকে এ ঘোষণা এল। আর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *